ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:০৯

৯ম থেকে ১৩তম গ্রেডে কোটা বাতিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
৯ম থেকে ১৩তম গ্রেডে কোটা বাতিলের সুপারিশ

নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোটা বাতিল করে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব তথ্য জানান।

উপরে