ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪০

মন্ত্রিসভায় দুই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভায় দুই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

'বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন, ২০১৮' এবং 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮' এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। 

সচিব বলেন, 'বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন, ২০১৮' আগে ইংরেজিতে ছিল, এটাকে বাংলায় রূপান্তর করা হয়েছে। সামান্য সংশোধন আনা হয়েছে। তবে তেমন কোনো বড় পরিবর্তন আনা হয়নি। 

এছাড়া 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮' ও ইংরেজিতে ছিল। এটাকেও বাংলায় রূপান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উপরে