আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১১:৪৯
চট্টগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত
ভোরের বাংলা ডেস্ক
চট্টগ্রামে র কর্ণফুলী উপজেলায় একটি বেপরোয়া গতির ট্রাকের চাপায় শাহাদাত হোসেন নামে এক সিএনজি চালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রোববার (১১ নভেম্বর) সকালে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিন্নির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ নিউজকে বলেন, ‘সকালে ফকিন্নির হাট এলাকায় মালবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হন চালক শাহাদাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।’
