মালিবাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে
বাসে ভাঙচুর, অগ্নিসংযোগের পর মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর মালিবাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই নারী গার্মেন্ট শ্রমিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বেপরোয়া হয়ে উঠলে উত্তাল হয় মালিবাগ।
পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, দুপুর দুই থেকে আড়াইটার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত হয়। পরে আবেগপ্লাত হয়ে পোশাক শ্রমিকরা রাস্তায় নামে। তারা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আমরা খুবই সহনশীলতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আমরা তাদের অনেক বুঝিয়েছি যে দোষীদের শাস্তির আওতায় আনব। কিন্তু পোশাক শ্রমিকরা বেপারোয়া হয়ে যানবাহন ভাঙচুর করে। দুইটি বাসে আগুন লাগিয়ে দেয়। এতে আমাদের ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যানবাহন চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা যথেষ্ট সহনশীল ছিলাম।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় দশটির বেশি বাসে ভাঙচুর চালানো হয়।
