ঢাকা, শনিবার, ১ আগস্ট, ২০২৬
আপডেট : ৩ মার্চ, ২০১৯ ১৫:২০

নাইকো মামলা হুইলচেয়ারে আদালতে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
নাইকো মামলা হুইলচেয়ারে আদালতে খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলার হাজিরা দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারা আদালতে হাজির করা হয়েছে।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হুইলচেয়ারে করে হাজির করা হয়।

রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি শুনানির দিন ধার্য রয়েছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগার থেকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। ওই শুনানি নিয়ে অসমাপ্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

গত ১২ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে আদালতে আনা হয়। সেদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিবরণ দিয়ে তার চিকিৎসার জন্য আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

ওই দিন ব্যারিস্টার মওদুদ আহমদ ও শহীদুল ইসলামের চার্জ শুনানি শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ঠিক করেন আদালত।

এর আগে গত ৩ জানুয়ারি নাইকো দুর্নীতি মামলার শুনানিতে এসে বিচারককে আদালতের বিষয়ে অসন্তোষ জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বছর জানুয়ারিতে তিন দিন এবং এ মাসে দুদিন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

 

 

উপরে