ঢাকা, শনিবার, ১ আগস্ট, ২০২৬
আপডেট : ৩ মার্চ, ২০১৯ ১৫:২৪

চার দিনের সফরে রংপুর গেলেন এরশাদ

অনলাইন ডেস্ক
চার দিনের সফরে রংপুর গেলেন এরশাদ

চার দিনের ব্যক্তিগত সফরে রংপুরে গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার বেলা ১১টায় তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে দুপুর ১২টায় রংপুর সেনানিবাসে পৌঁছে তিনি হোটেল গ্র্যান্ড প্যালেসে গেছেন।

আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ৬ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টায় রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রংপুর ছেড়ে আসবেন তিনি।

ওই দিন সন্ধ্যা ৬টায় তার বারিধারার প্রেসিডেন্ট পার্কে উপস্থিত থাকার কথা রয়েছে। সাবেক রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আছেন- জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার এবং হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিখ এরশাদ।

 

উপরে