ঢাকা, বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আপডেট : ৫ মে, ২০২০ ২৩:১৪

ডেঙ্গু ঠেকাতে বসছে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু ঠেকাতে বসছে মোবাইল কোর্ট

 

নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোবাইল কোর্ট, চিরুনি অভিযান এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ১০ মে থেকে ডিএনসিসির আওতাধীন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মঙ্গলবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেখানে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। এছাড়া ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আগামী ১৬ মে থেকে ১০ দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করা হবে। চিরুনি অভিযান চলাকালে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশককর্মীরা ডিএনসিসি এলাকার বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধংস করবে।

উপরে