ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২২ জুন, ২০২০ ১৯:২৭

যশোরে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
যশোরে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত


যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪১ জনে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, আজ সোমবার করোনা টেস্টের ফলাফলে যশোরের ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের, নড়াইলের ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের, ঝিনাইদহের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, বাগেরহাটের ৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের এবং সাতক্ষীরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর মাগুরার ৮ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
যবিপ্রবির ল্যাবে মোট ২১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজিটিভ এবং ১৭৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
জেলায় করোনায় মারা গেছেন ২ জন। আর সুস্থ হয়েছেন মোট ১২০ জন।
পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে জানান ড. শিরিন নিগার।
যশোরের জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, রোগীর অবস্থান ও তাদের সম্পর্ক জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপরে