ভাঙা কালভার্ট সংস্কারের দাবি
মুন্সীগঞ্জে মরণফাঁদ ভাঙা কালভার্ট সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মুক্তকন্ঠ নামের একটি সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা ঘণ্টাব্যাপী সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজারে ভাঙ্গা কালভার্টের উপরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কফিন সামনে নিয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবি
মুন্সীগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ১০৩, মৃত্যু ৩
মুন্সীগঞ্জে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু
মানববন্ধনে বক্তরা বলেন, ছোট কালভার্ট যা ভাঙা অবস্থায় পার হয়েছে প্রায় সাড়ে ৩ বছর। ঝুঁকিপূর্ণ কালভার্টটি দিয়ে প্রতিদিন শতশত যানবাহনের পাশাপাশি হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এর মধ্যে এই কালভার্টে দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারিয়েছে এক শিশু। ফলে কালভার্টটি সংস্কারের দাবি আরো জোরালো হয়েছে। কালভার্ট সংস্কার না হলে বিহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও জানান তারা।
মুক্তকন্ঠের সভাপতি বরুন কৃষ্ণ পোদ্দার এর নেতৃত্ব মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ, সহ-সভাপতি এসকে বাসিত লাবলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক আব্দুর রহমান, কার্যকরি সদস্য আমজাদ হোসেন, আবীর দাস দিনু, মোহাম্মদ হোসেন, মো. সাগর, মালেক আফসারি প্রমুখ।
