ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২৪ জুন, ২০২০ ১৪:৩৩

ফ্রান্সে ফিরে গেছেন ২৪৬ প্রবাসী বাংলাদেশি

ফ্রান্সে ফিরে গেছেন ২৪৬ প্রবাসী বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে দেশে আটকে পড়া ২৪৬ জন ফ্রান্সে ফিরে গেছেন। ঢাকা থেকে তাদের নিয়ে প্যারিস রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট।
আজ বুধবার সকাল ১১টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটের যাত্রীরা ফ্রান্সের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার প্রাদুর্ভাবের আগে দেশে এসে আটকা পড়েন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

উপরে