ঢাকা, বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আপডেট : ২৬ জুন, ২০২০ ১৬:০১

জুরাইনে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
জুরাইনে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা


রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম জুরাইনে তাসকির আহমেদ সিয়াম (২০) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিয়ামের বাবা নিজাম উদ্দিন জানান, সকালে নাস্তা খেয়ে বাসার একটি রুমে দরজা আটকে দেয় সিয়াম। পরে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। বর্তমানে শ্যামপুরের পশ্চিম জুরাইন আইজিগেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সিয়াম একটি কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র।’
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

উপরে