ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২৬ জুন, ২০২০ ১৬:৫৭

এমপি ফেরদৌসী ইসলাম করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
এমপি ফেরদৌসী ইসলাম করোনায় আক্রান্ত


জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ফেরদৌসী ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
শুক্রবার ফেরদৌসী ইসলাম বলেন, জ্বরসহ কিছু উপসর্গ রয়েছে। তবে জ্বর আগের তুলনায় কম। আমার পরিবারের অন্য সদস্যদেরও জ্বর দেখা দিয়েছে। তাদের নমুনা আজ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।
দেশে এ পর্যন্ত ১৬ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কোনো নারী সংসদ সদস্য এই প্রথম আক্রান্ত হলেন।

উপরে