ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২৬ জুন, ২০২০ ১৭:১৪

পদোন্নতি পেলেন আট সহকারী কর কমিশনার

নিজস্ব প্রতিবেদক
পদোন্নতি পেলেন আট সহকারী কর কমিশনার


সহকারী কর কমিশনার পদ থেকে উপ কর কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন আট জন। পদোন্নতি পাওয়া আট জন এখন থেকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলে (গ্রেড-৬) বেতন-ভাতা ও সুযোগ সুবিধা পাবেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের নিম্নোক্ত আট কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলে (গ্রেড-৬) উপ কর কমিশনার পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সহকারী কর কমিশনার কাউসার নূর, মো. খাদেমুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শিহাবুল ইসলাম, আফরোজা বেগম, আমাতুল ফাতিহা, নিপু চন্দ্র দে, এ কে এম মঈনউদ্দিন এবং মিসপি সরেন।

উপরে