আমবোঝাই ট্রাকে ফেনসিডিল, গ্রেপ্তার ৩
টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে আমবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমান ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের ব্যবহৃত ট্রাক, মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের জয়ডাঙ্গী এলাকার আমিরুলের ছেলে রনি ইসলাম (২৫), পীরগঞ্জ থানার রগুনাথপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মামুন (৩০) ও পীরগঞ্জ থানার ঘিদ্রগড়গাঁও এলাকার মৃত ছোট মোহাম্মদের ছেলে আফসার আলী (২৫)।
আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পচালানো হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে একটি আমবোঝাই ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে থাকা ৩শ' বোতল ভারতীয় ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
