বরিশালে করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টা থেকে ১০টার মধ্যে মারা যায় তারা।
তাদের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
পরিচালক জানান, উপগর্স নিয়ে গত শুক্রবার সকাল ১১টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন নগরীর রূপাতলীর ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদা বেগম (৪৫)। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। গত শুক্রবার রাত সোয়া ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তিনি রূপাতলী এলাকার ইউসুফ মুন্সির স্ত্রী।
রাত ১০টার দি হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশালের উজিরপুর উপজেলার রত্নাপুর গ্রামের সেকান্দার আলীর হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (৫০)। এর আগে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
এই ২ জন নিয়ে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ জনের মৃত্যু হলো। যার মধ্যে ৩১ জনের করোনা পজেটিভ।
