ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৭:৩৭

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ


স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় নগরীর সদর রোডের টাউনহলের সামনে জেলা প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি শম্পা দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়নের কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ, এমদাদুল হক, শন্তু মিত্র ও তুষার সেন প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করছে। দেশের অনেক হাসপাতালে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই। এজন্য তারা 'ব্যর্থ' স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সকলের জন্য রাষ্ট্রায়ত্ত চিকিৎসার ব্যবস্থাকরণ এবং বরিশালে পিসিআর ল্যাব বৃদ্ধিসহ দৈনিক ১ হাজার করোনা পরীক্ষার দাবি জানান। অনতিবিলম্বে এই দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয়।

উপরে