আপডেট : ২৮ জুন, ২০২০ ১৬:৪৬
কুষ্টিয়ায় পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে সামিউল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায় নমুনা না দিয়েও করোনা পজিটিভের রিপোর্ট!
রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সামিউল উক্ত এলাকার টুটুল সর্দ্দারের ছেলে।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.কে.এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের ডোবার ধারে খেলছিলো সামিউল। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খুঁজতে শুরু করে। এ সময় পরিবারের লোকজন দেখে পাশের ডোবার পানিতে সামিউলের মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার দুটি উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হলো। এদের তিনজনেরই বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে।
