ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৮:০৬

বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে


বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।
সোমবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর, রহদহ ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো এবং পাট-ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এ প্রতিবেদককে বলেন, যমুনা নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। সোমবার সকাল ৬টার হিসেব অনুযায়ী নদীর পানি ১৭.২৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টার হিসেব অনুযায়ী নদীর পানির স্তর ছিলো ১৭ দশমিক ১৩ সেন্টিমিটার।

উপরে