আপডেট : ৩০ জুন, ২০২০ ১৬:২৮
১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার চেচঁড়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোররাতে চেচঁড়া সীমান্তের ২৮৩/০৯ সাব পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াছ উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটো জানান, কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। তখন বিজিবি টহলদলের সদস্যরা তাদের দাঁড়ানোর সংকেত দেয়।
এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছকে আটক করে বিজিবি। পরে মাদক আইনের মামলায় তাকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।
