ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ১ জুলাই, ২০২০ ১৭:০৮

জয়পুরহাটে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার


জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকার তুলশীগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এই মরদেহ উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, তুলশীগঙ্গা নদী দিয়ে পূর্ব দিক থেকে মরদেহটি ভেসে জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকায় আসে। এ সময় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, বেশ কয়েকদিন আগেই মারা যাওয়া পুরুষ ব্যক্তিটির মৃতদেহটি বেশিরভাগ পঁচে যাওয়ায় তাকে কোনভাবেই চেনা যাচ্ছে না। হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে ও তার পরিচয় জানা গেলে বলা যাবে।

উপরে