ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ১ জুলাই, ২০২০ ১৮:৪৪

দৌড়ে দোকানে ঢুকে পড়লো মেছোবাঘের বাচ্চাটি

নিজস্ব প্রতিবেদক
দৌড়ে দোকানে ঢুকে পড়লো মেছোবাঘের বাচ্চাটি


ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির একটি মেছোবাঘের শাবক উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকার টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাবকটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার দুপুরে নতুন বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল টুটুল। এ সময় হঠাৎ মেছোবাঘের শাবকটি দৌড়ে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। পরে শাবকটি উদ্ধার করে পৌর শহরের উত্তর বাজারের মোবাইল ব্যবসায়ী শফিকুল ইসলাম অপুর দোকানের সামনে রাখা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর বলেন, শাবক উদ্ধার ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপরে