ঢাকা, রবিবার, ৩ মে, ২০২৬
আপডেট : ২ জুলাই, ২০২০ ১৭:২১

খুলনায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
খুলনায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার


নাশকতার মামলায় খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রূপসা উপজেলার আইজগাতি গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বাবুকে গ্রেফতার করা হয়েছে। আমরা আদালতের নির্দেশ পালন করেছি। 
এদিকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, করোনায় আক্রান্ত ছিলেন বাবু। বুধবার তার ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে। বাবু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টিনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় গ্রেফতার করাটা অমানবিক হয়েছে।

উপরে