ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আপডেট : ২ জুলাই, ২০২০ ১৮:২১

নাটোরে ফ্রন্টলাইন যোদ্ধা ডা. মাহবুব করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নাটোরে ফ্রন্টলাইন যোদ্ধা ডা. মাহবুব করোনায় আক্রান্ত


নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান রহমান করোনায় আক্রান্তে হয়েছেন। ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করছিলেন সাহসিকতার সাথে। 
ডাঃ মাহবুুবুর রহমানের প্রধান কাজই হয়ে পড়েছিল করোনা নমুনা পরীক্ষার যাবতীয় ব্যবস্থা করাসহ ব্যবস্থাপনার কাজ। এই চ্যালেঞ্জিং কাজটিতে একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন সাহসিকতার সাথে। কাজ করতে গিয়ে আজ 
 তার করোনা শনাক্ত হয়েছে। 
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, খবরটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের। কারণ সাহসী মানুষগুলোর সাহস জুগিয়েছেন ডা. মাহবুব। আজ তিনি করোনায় আক্রান্ত। আমাদের পক্ষ থেকে তার সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। 

উপরে