ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ৩ জুলাই, ২০২০ ১৮:০১

সৌদি আরব থেকে ফিরলেন ৪১৫ জন, মিসর গেলেন ১৪০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব থেকে ফিরলেন ৪১৫ জন, মিসর গেলেন ১৪০ বাংলাদেশি


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ থেকে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টায় চার্টার্ড ফ্লাইটটি যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শুক্রবার (০৩ জুলাই) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে সৌদি আরবে দীর্ঘ দিন আটকে পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে নাগরিকদের দেশে ফিরিয়ে এনেছে। 
এদিকে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক একটি ফ্লাইটে মিসরের কায়রোর উদ্দেশে দেশ ছেড়েছেন ১৪০ বাংলাদেশি।

উপরে