ঢাকা, রবিবার, ৩ মে, ২০২৬
আপডেট : ৩ জুলাই, ২০২০ ১৮:৫১

মুন্সীগঞ্জে করোনা বিজয়ী ১২ পুলিশ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে করোনা বিজয়ী ১২ পুলিশ সদস্যকে সংবর্ধনা


মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার করোনা বিজয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে ১২ জন করোনা বিজয়ী পুলিশ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম। 
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন সিরাজদিখান থানার ১৮ জন পুলিশ সদস্য। ইতিমধ্যে সুস্থ্য হয়ে কর্মস্থলে ফিরেছেন ওসি ফরিদ উদ্দিন ও পরিদর্শক তদন্ত এমদুদুল হকসহ ১২ জন। চিকিৎসাধিন রয়েছেন পরিদর্শক অপরেশন আজিজুল হক হাওলাদারসহ আরো ৬জন।
সুস্থদের ফুল দিয়ে সংবর্ধনা ও চিকিৎসাধীনদের জন্য দোয়া কামনা করা হয়।

উপরে