ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ৪ জুলাই, ২০২০ ১৯:৫৭

কালকিনিতে নিখোঁজের ৪ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
কালকিনিতে নিখোঁজের ৪ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার


মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৪ দিন পরে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই স্কুলছাত্রীর মৃতদেহ উজিরপুরের আড়িয়াল খাঁ নদী থেকে উদ্ধার করে থানা পুলিশ। 
জানা গেছে, বাড়ির পাশের আঁড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে বৃষ্টি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী ৪ দিন আগে নিখোঁজ হয়। শনিবার সকালে ওই স্কুলছাত্রীর মৃতদেহ উজিরপুরের আড়িয়াল খা নদী থেকে উদ্ধার করে থানা পুলিশ। গত মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ওই স্কুলছাত্রী তার সহপাঠিদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার (১ জুলাই) থেকে দুই দিনব্যাপী নদীতে অভিযান চালিয়েও উদ্ধার অভিযানে ব্যর্থ হয়। নিখোঁজ বৃষ্টি আক্তার উপজেলার সিডিখানের মোক্তারহাট এলাকার জহিরুল ইসলামের মেয়ে ও ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। 

উপরে