ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আপডেট : ১০ অক্টোবর, ২০২০ ১৬:২১

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন সরকার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন সরকার


মনোনয়ন বোর্ডের মুখোমুখী প্রার্থী হাজী নাসির উদ্দিন সরকার
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হাজী নাসির উদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন।
এর আগে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।
উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

উপরে