ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আপডেট : ১০ অক্টোবর, ২০২০ ১৬:২৬

'অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে'

নিজস্ব প্রতিবেদক
'অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে'


‘রুখে দাড়াও বাংলাদেশ’ ব্যানারে নীলফামারীতে মানববন্ধন করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের পৌর বাজারে দলীয় কার্যালয়ের সম্মেলনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব এ্যাডভোকেট আজিম হোসেন। 
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল এর সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নারী নাসরিন আক্তার, নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এক্ষেত্রে কোন দল বিবেচনা করা যাবে না। 

উপরে