ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আপডেট : ১০ অক্টোবর, ২০২০ ১৯:৪৭

ঢাকা-৫ উপনির্বাচনে নৌকার পক্ষে যুবলীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৫ উপনির্বাচনে নৌকার পক্ষে যুবলীগের সমাবেশ


ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার লক্ষে যাত্রাবাড়ী ও ডেমরা থানার অধিনে ১৪টি ওয়ার্ডে গণসংযোগ ও সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। 
আজ নির্বাচনী এলাকায় বিশাল মিছিল ও শোভাযাত্রায় প্রার্থী মনু ও নির্বাচনী প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ মুন্নাসহ অংশ নেন যুবলীগের নেতাকর্মীরা।  
যুবলীগের পক্ষ থেকে মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, হারুনুর রশিদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, সৈয়দ আহমেদ, আবু সাঈদ মোল্লা, মুরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক, স্বাস্থ্য সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ পলাশ, শ্রম জনশক্তি ও কর্ম সংস্থান সম্পাদক হাজী মোক্তার হোসেন, সহ সম্পাদক আইউব আলী, মহানগর যুবলীগের নেতা আশরাফুল ইসলাম, এসকে চাঁদ, আবদুল মান্নান, আসাদুল্লাহ আসাদ, এনায়েত হোসেন, মিজানুর রহমান, হুমায়ুন কবিরসহ হাজার হাজার নেতাকর্মী। 
এসময় তারা বলেন, নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষে যুবলীগের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

উপরে