ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২০

শিবপুরে শিক্ষকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সুরুজ মিয়া, নরসিংদী প্রতিনিধি।
শিবপুরে শিক্ষকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
.
নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবু ছাঈদ মোগল (৭০) নামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে কু/পিয়ে দুই পায়ের রগ কে/টে ফেলার ঘটনা ঘটেছে। এঘটনায় প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িঘর ভাং/চুর করে অ/গ্নি/সংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী । শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে এঘটনা ঘটে। আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি ষাশপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিওতে ভর্তি আছেন। আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগলের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে আমি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দিয়ে আমাকে মা/রধর করতে থাকে। আমার ডাক চিচিৎকারে বাবা ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল দা দিয়ে কু/পি/য়ে আমার বাবার দুই পায়ের রগ কে/টে ফেলে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আমার বাবাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার প/ঙ্গু হাসপাতালে নিয়ে যাই। এদিকে শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মা/রা যাওয়ার গু/জব ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন মোগল ও তার ভাই কিরন মোগলের বাড়িঘর ভাং/চুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসে লোকজন এসে আগু/ন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কু/পিয়ে জ/খম করার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় তার স্বজনরা থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার রাতে প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িতে ভাংচুর ও অ/গ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগু/ন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপরে