ঢাকা, রবিবার, ৮ মার্চ, ২০২৬
আপডেট : ৭ মার্চ, ২০২৬ ১৮:৫০

মাধবদী থানার আলোচিত আমেনা হত্যার ঘটনায় মূল রহস্য উদ্ঘাটন: সৎ পিতাসহ গ্রেফতার ৯ জন

সুরুজ মিয়া, নরসিংদী
মাধবদী থানার আলোচিত আমেনা হত্যার ঘটনায় মূল রহস্য উদ্ঘাটন: সৎ পিতাসহ গ্রেফতার ৯ জন
-

আজ দুপুর ১৪:০০ ঘটিকায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংক্রান্ত সাংবাদিকদের ব্রিফ করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

ঘটনার বিবরণ: আসামী নূর মোহাম্মদ ওরফে নুরা (২৮) ভিকটিমের আমেনার সাথে পূর্ব হতে প্রেমের সম্পর্ক থাকার সূত্র ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। অপরদিকে আসামী হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার আমেনা হত্যার ১০/১২ দিন (১০/০২/২৬ তারিখ রাত আনুমানিক ১২.০০ ঘটিকা) পূর্বে হযরত আলীর বাড়িতে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত ভিকটিমের সৎ পিতা আশরাফ আলী (৪৫) ভিকটিমকে গত ২৫/০২/২৬ তারিখ রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক তার এক সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে একাই তাকে হত্যা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। 

গত ০৬/০৩/২৬খ্রি. তারিখ নরসিংদীর মাধবদী থানার চাঞ্চল্যকর আমেনা হত্যার মূল আসামী ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলী (৪০), পিতা- মৃতঃ কুব্বাত আলী-স্থায়ী: সাং-মোয়াকুড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর, বর্তমান: সাং-কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া, থানা- মাধবদী, জেলা –নরসিংদীকে গ্রেফতার করা হয়। 

এছাড়া, প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরাকে মাওনা, গাজীপুর ও আরেক অভিযুক্ত হযরত আলীকে গৌরীপুর, ময়মনসিংহ থেকে ইতোপূর্বে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। আলোচিত এ ঘটনায় ০৪ ধর্ষকসহ মোট গ্রেফতার ০৯ জন।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। নূর মোহাম্মদ ওরফে নূরা(২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
২। এবাদুল্লাহ (৪০), পিতা-মৃত সাহাবুদ্দিন, সাং-কোতয়ালীরচর, মাধবদী পৌরসভা, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
৩। হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
৪। গাফফার (৩৭), পিতা-অজ্ঞাত, সাং-কোতয়ালীরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৫। আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
৬। মোঃ ইমরান দেওয়ান(৩২), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা- নরসিংদী,
৭। মোঃ আইয়ুব (৩০), পিতা-মোঃ আজগর আলী, সাং-কোতয়ালীরচর, বিলপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৮। ইছাহাক ওরফে ইছা (৪০), পিতা-মৃত শাহজাহান, সাং-কোতয়ালীরচর দেওয়ান বাড়ী,  থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৯। মোঃ আশরাফ আলী (৪০), পিতা- মৃতঃ কুব্বাত আলী-স্থায়ী: (সাং-মোয়াকুড়া), থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর, বর্তমান: (সাং-কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া), থানা- মাধবদী, জেলা –নরসিংদী।

গ্রেফতারকৃতদের মধ্যে ১। মোঃ আশরাফ আলী (আমেনার সৎ পিতা), বর্তমান কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া), থানা- মাধবদী, জেলা –নরসিংদী, ২। নুর মোহাম্মদ ওরফে নুরা (২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, নরসিংদী, ৩। হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উপরে