এবার ‘গেন্দা ফুলে’ ভাইরাল কনিস্কা
করোনভাইরাস লকডাউনের মাঝে বাদশার কন্ঠে ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সর্বশ্রেষ্ঠ ট্র্যাক ‘গেন্দা ফুল’ ইতিমধ্যেই ওনেক পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছ। এটি পূজা নয়, তবে জ্যাকলিন ফার্নান্দেজ এর অভিনয় স্পষ্টভাবে উদ্দীপনা শুরু করেছেন। ‘টিক টক’ থেকে শুরু করে ইউটিউব এমন কোনো স্থান নেই যেখানে ‘বড় লোকের বেটি গো লম্বা লম্বা চুল’ এই গানটির ভিডিও ভাইরাল হয়নি।
পরণে লাল শাড়ি, ডার্ক রেড ম্যাট লিপস্টিক আর সঙ্গে খোলা ঘন চুল এবং তার নৃত্য পরিবেশন করার প্রতিভা সব মিলিয়ে দর্শক সমাদর করার জন্য বাক্য খুঁজে পাচ্ছে না। ভিডিওটির মাঝে কিছু সময়ের জন্য তাকে কালো জিন্স এবং টপে দেখতে পাওয়া যায়। বঙ্গললনা টেলি অভিনেত্রী মনামী ঘোষের ভাইরাল ভিডিও আসা করি আপনি দেখেছেন, তার থেকে কোন অংশে কম যায় না মুম্বাই নিবাসী কনিষ্কা। গানটির মধ্যে একতারার ব্যবহার এর পাশাপাশি নতুন যুগের র্যাপের প্রয়োগ করা হয়েছে। একতারার সুরটি, র্যাপের মাঝেও আশ্চর্যজনকভাবে মনোরম ভাবে মানিয়েছে। মুহূর্তের মধ্যে তার এই নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুত্র: ওয়েস্টবেঙ্গল ২৪x৭
