মা হলেন কোয়েল মল্লিক
লকডাউনের মাঝেই খুশির সংবাদ। মা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। নাতি হওয়ায় খবরটি গণমাধ্যমকে উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় দিয়েছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ।
উল্লেখ্য, সফল কন্যা, সফল অভিনেত্রী, স্ত্রী হিসাবে সংসার জীবনে পা রাখার পর এবার নয়া ইনিংস শুরু বাংলার এই তাবড় অভিনেত্রীর। তবে , মাতৃত্বের এই দায়িত্বের সঙ্গে সঙ্গে তিনি ফের একবার অভিনয় জগতে ফিরবেন কি না তা নিয়ে চলেছে জল্পনা। এর আগে, ঋতুপর্ণা থেকে শুরু করে বাংলার এক ঝাঁক অভিনেত্রী মা হওয়ার পর ফের একবার অভিনয়ে ফিরেছেন। বলিউডেও সেই ট্রেন্ড দেখা গিয়েছে। তবে কোয়েলকে তাঁর ভক্তকূল আসন্ন ছবিতে দেখবেন কি না, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই কোয়েল একটি বাংলা ছবির শ্যুটিং সেরেছেন বলে খবর।
