logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৮:১১
২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে শনাক্ত ১৫৮
নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে শনাক্ত ১৫৮


গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরো ১৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা এখন ৪ হাজার ৯৯০ জন। মোট শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৩৩ জন।
এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তারা মারা যান।
মৃত দুইজন হলেন, রাজশাহী মহানগরীর আমবাগান এলাকার ইসরাইল হোসেনের ছেলে সাইদুর রহমান (৪৫) এবং শিরোইল কলোনী বড় মসজিদ এলাকার মৃত আবদুল গফুরের ছেলে সিয়ামুল হক (৬০)।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইদুর রহমান হাসপাতালের ৩৯ এবং সিয়ামুল হক ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। করোনার উপসর্গ নিয়ে সাইদুর ভর্তি হয়েছিলেন শনিবার। একই কারণে আগের দিন শুক্রবার ভর্তি হয়েছিলেন সিয়ামুল। তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানতে মৃতদেহ থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরো ১৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা এখন ৪ হাজার ৯৯০ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৩৩ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩৩ জন। আর মারা গেছেন ৭২ জন।
গত ২৪ ঘণ্টায় ৮ জেলার মধ্যে নওগাঁ জলোয় সর্বোচ্চ ৫৭ জন শনাক্ত হয়েছে। এছাড়া বগুড়ায় ৪৪, রাজশাহীতে ৩৯ জন, সিরাজগঞ্জে ৮, চাঁপাইনবাবগঞ্জে ৫, নাটোরে ৩ ও পাবনায় ২জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।
জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১৩ জন। পরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ৫১৩ জন। তৃতীয় অবস্থানে পাবনায় শনাক্ত হয়েছে ৪৩০ জন। এছাড়া সিরাজগঞ্জ জেলায় ৩৬৯, চাঁপাইনবাবগঞ্জে ৯৯ জন, নাটোরে ১৫৮ জন, নওগাঁয় ৩৮৪ জন এবং জয়পুরহাটে ৩২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com