logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৮:৫২
কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ‘জঙ্গি সদস্য’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ‘জঙ্গি সদস্য’ গ্রেপ্তার


কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা এলাকায় অভিযান চালিয়ে আমজাদ আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, আমজাদ আলী সরকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য।
রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এ তথ্য নিশ্চিত করে। আমজাদ আলী মেহেরপুর জেলার গারাডোব গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
এ সময় তার কাছ থেকে ৪টি উগ্রবাদী বই, ১৩টি উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।
র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্ততে র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর একটি অভিযানিক দল কুষ্টিয়ার বারখাদা এলাকায় জঙ্গিবিরোধী অভিযান চালায়। এ সময় সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি নতুন সদস্য সংগ্রহ করেন, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় করতেন।
এ ব্যপারে কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১২।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com