logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ২০:০০
বিএসটিআই’র নতুন মহাপরিচালক নজরুল আনোয়ার
নিজস্ব প্রতিবেদক

বিএসটিআই’র নতুন মহাপরিচালক নজরুল আনোয়ার


জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সরকারের গ্রেড-১ কর্মকর্তা ড. মো. নজরুল আনোয়ার। রোববার তিনি বিএসটিআইতে নতুন মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ সর্বশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসন, ত্রাণ প্রশাসন ও আইন অনুবিভাগের দায়িত্ব পালন করেন। ড. মো. নজরুল আনোয়ার বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বিএসটিআই কর্মকর্তাদেরকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে বলেন, বিএসটিআইয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই সাধারণ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সবাইকে সেবার মানসিকতা নিয়ে একযোগে কাজ করতে হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com