logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ২০:০১
মুজিববর্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ
নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ


কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ও উপজেলা মৎস কর্মকর্তার সহায়তায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
রোববার উপজেলা মৎস অফিস সংলগ্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা মো: কাউসার মিয়া, পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্না, সাধারণ সম্পাদক খালেদা আক্তার কল্পনা, সহ সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার, দপ্তর সম্পাদক জহুরা খাতুন ঝুনু উপস্থিত ছিলেন।
এ সময় পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, জাতির শ্রেষ্ট সন্তান, বাঙ্গালী জাতির অহংকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। তার মধ্যে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপন কর্মসূচী, নারীদের কর্মমূখী করতে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান।
তিনি বলেন, আমরা সারা বছরব্যাপী এ কর্মসূচী পর্যায়ক্রমে পালন করে যাবো। আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন নারীর ক্ষমতায়নসহ বেকারত্ব দূরীকরণে আমরা কাজ করে যাবো। আমাদের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রসাশনসহ সরকারের সার্বিক সহযোগীতা কামনা করছি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com