logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ২০:০৬
করোনায় চাঁদপুরে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

করোনায় চাঁদপুরে আওয়ামী লীগ নেতার মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন (৫১)। রোববার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল বলেন, মোতাহার হোসেন তাদের হাসপাতালে নমুনা দিয়েছিলেন। ৪ দিন আগে তার করোনা পজেটিভ ফলাফল এলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে চাঁদপুরে আরও ২১ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১১ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ৩ জন, মতলব উত্তরে একজন ও মতলব দক্ষিণে একজন আছেন। আজ চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, নতুন ২১ জনকে নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৮২৬ জন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com