logo
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৯:৩৭
ইয়াবাসহ বাবা-ছেলে ধরা
নিজস্ব প্রতিবেদক

ইয়াবাসহ বাবা-ছেলে ধরা


বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে আটককৃতদের কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মধ্যে কারাগারে পাঠানো হয়।
তারা হলেন, মাদক ব্যবসায়ী লিটন হাওলাদার ওরফে কাঠ লিটন ও তার ছেলে শুভ হাওলাদার। তারা নগরীর আমানগঞ্জ এলাকার মোকছেদ ফকির গলির ইমরান খানের লীলা মঞ্জিলের ভাড়াটিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে নগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমানগঞ্জ মোকছেদ ফকির গলির ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে বাবা-ছেলেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com