logo
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৯:৪০
কুষ্টিয়ায় আরও দুইজনের মৃত্যু, একজন করোনায়
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় আরও দুইজনের মৃত্যু, একজন করোনায়


কুষ্টিয়ায় করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিআরবি গ্রুপের এক কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে। পরে পিসিআর ল্যাবে প্রাপ্ত ফলাফলে জানা যায় এর মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন।
আজ সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একাউন্টস বিভাগে কর্মরত আলি আহম্মেদ লিটনকে (৪৮) জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া রোববার রাতে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার বাসিন্দা হুকুম আলীর ছেলে হাবিবুর রহমান (৪০) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে পিসিআর ল্যাবে প্রাপ্ত ফলাফলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
এদিকে মৃত আলি আহম্মেদ লিটনের স্বজনরা জানান, সোমবার সকালে বিআরবিতে নিজ অফিসে কর্মরত অবস্থায় লিটন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি কয়েকদিন ধরেই জ্বর ও সর্দিতে ভুগছিলেন।
আলি আহম্মেদ চৌড়হাস এলাকার বাসিন্দা মোঃ আবুল কাশেম বাবুর পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৫০শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, মৃত আলি আহম্মেদ লিটনের করোনা উপসর্গ ছিলো। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার পর্যন্ত কুষ্টিয়ায় কোভিড-১৯ সংক্রমণে শনাক্তকৃত ৯ জনের মৃত্যু হয় এবং উপসর্গ বা লক্ষণ নিয়ে মৃত্যু হয় ১৯ জনের।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com