logo
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৯:৪২
করোনার উপসর্গে জেলা পরিষদের অফিস সহায়কের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

করোনার উপসর্গে জেলা পরিষদের অফিস সহায়কের মৃত্যু


জামালপুরে করোনার উপসর্গ নিয়ে জেলা পরিষদের অফিস সহায়ক ইদ্রিস আলী (৫৫) মারা গেছেন।
সোমবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইদ্রিস আলী জামালপুর সদরের ধোপাকুড়া গ্রামের কাজিম উদ্দিন মন্ডলের পুত্র।
জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, করোনার উপসর্গ নিয়ে ইদ্রিস আলী রোববার ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে তিনি মারা যান।
২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, ইদ্রিস আলী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফনের প্রস্তুতি চলছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, করোনার রিপোর্ট পজিটিভ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com