logo
আপডেট : ৩০ জুন, ২০২০ ১৭:৪৮
গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল, বাবা-ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক


গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল, বাবা-ছেলে আটক


টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভেতরের গ্যাস সিলিন্ডার ভর্তি ৩৭৫ পিস ফেনসিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব।
লবার বিকেলের দিকে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আবু নাঈম মোহাম্মদ তালাত প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার সদর থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত মহির উদ্দিন প্রমানিকের ছেলে বাবলু প্রামানিক (৪৮) ও তার ছেলে সাইদী প্রমানিক (২২)।
আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়। তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকার, নগদ অর্থ ও মোবাইল জব্দ করা হয়।
র‌্যাব কমান্ডার বলেন, এ ধরনের অবৈধ মাদকবিরোধী আভিযান কার্যক্রম চলমান থাকবে।।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com