logo
আপডেট : ৩০ জুন, ২০২০ ১৮:১২
বরিশাল বোর্ডে এসএসসির ফল পুনঃমূল্যায়নে ২৫ জন পাস
নিজস্ব প্রতিবেদক

বরিশাল বোর্ডে এসএসসির ফল পুনঃমূল্যায়নে ২৫ জন পাস


বরিশাল শিক্ষা বোর্ডের ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) উত্তরপত্র পুনঃমূল্যায়নে ১৩৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার বোর্ড কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে উত্তরপত্র পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করে। 
এতে নতুন করে ১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আগের ফলে অকৃতকার্য হলেও পুনঃমূল্যায়নে ২৫ জন পরীক্ষার্থী পাস করেছে। আরও ১০৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে পুনঃমূল্যায়নে। তারা আগে প্রকাশিত ফলে যে পয়েন্ট পেয়েছিলেন পুনঃমূল্যায়নে তার চেয়ে ফল উন্নীত হয়েছে। 
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ১০ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক ২৩ হাজার ৮৫০টি আবেদন করে। এর মধ্যে পুনঃমূল্যায়নে ১৩৯ জনের ফল পরিবর্তন হয় বলে তিনি জানান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com