logo
আপডেট : ১ জুলাই, ২০২০ ১১:৫৮
করোনার প্লাজমা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

করোনার প্লাজমা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার


অনলাইন ডেস্ক
করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সেরে ওঠা ব্যক্তির তথ্য সংগ্রহ ও ডেটাবেইজ তৈরি করে প্লাজমা দাতা ও গ্রহীতার মধ্যে যোগাযোগ তৈরির নামে প্রতারণার অভিযোগে চক্রের মূল হোতা এরশাদ ওরফে এশানকে (৩৮) গ্রেফতার করেছেন র‍্যাব-৩ এর সদস্যরা।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলি এলাকার ধনিয়া বাজার রোডের স্বপ্ন বিলাস কমিউনিটি সেন্টারের আন্ডার গ্রাউন্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ২১ জুন এরশাদ ওরফে এশানের দুই সহযোগী সুমন ও শুক দেবকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই আজ সকালে অভিযান চালিয়ে এরশাদ ওরফে এশানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে র‍্যাব-৩ এর প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, করোনায় প্লাজমা চিকিৎসার সফলতা পাওয়া গেলে বিভিন্ন হাসপাতালের পজিটিভ থেকে নেগেটিভ হওয়া রোগীর ফোন নাম্বার সংগ্রহ করে তাদের রক্তের প্লাজমা অসহায় রোগীদের ডোনেশন করার কথা বলে চক্রটি বেশ কিছু দিন ধরে রোগী এবং ডোনারের সাথে প্রতারণা করে আসছিল। এ বিষয় নিয়ে এনএসআই মিডিয়া উইং তথ্য অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে গত ২১ জুন এনএসআই মিডিয়া উইংয়ের নেতৃত্বে সিটি এনএসআই এবং র‍্যাব-০৩ এর সহযোগিতায় চক্রের দুই সদস্যকে ডোনেশনের বিনিময়ে টাকা লেনদেনের সময় যাত্রাবাড়ী, কাজলা হতে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মহামারির সময় প্লাজমাসহ চলমান নানা বিষয়ে প্রতারণা সম্পর্কে এরশাদ ওরফে এশানকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-০৩ এর কার্যালয়ে রাখা হয়েছে। প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর মিডিয়া ব্রিফিং শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান বলেও জানা যায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com