logo
আপডেট : ১ জুলাই, ২০২০ ১৬:৪৭
জুনে ৩৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক

জুনে ৩৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ


দেশের সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে জুন মাসে ৩৬ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকার চোরাচালানের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে বিজিবি সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধার মাদকের মধ্যে রয়েছে- ৫ লাখ ৮৯ হাজার ৩৪৩ ইয়াবা, ৪০ হাজার ৩১ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৮২৫ বোতল বিদেশি মদ, ৩৬০ ক্যান বিয়ার, ১ হাজার ৪১৬ কেজি গাঁজা, ১ কেজি ২১০ গ্রাম হেরোইন, ৯ হাজার ১২৫টি উত্তেজক ইনজেকশন, ২ হাজার ২৮৫টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট ও ১ লাখ ৩৬ হাজার ৬০০টি অন্যান্য ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ, ৩৯ কেজি ৬২০ গ্রাম রুপা, ৩ হাজার একটি ইমিটেশনের গহনা, ২৫ হাজার ৯৬৫টি কসমেটিক্স সামগ্রী, ৬২৭টি শাড়ি, ৪২৭টি থ্রিপিস-শার্ট-পিস, ৭০টি তৈরি পোশাক, একটি কষ্টি পাথরের মূর্তি এক হাজার ২৬০ ঘনফুট কাঠ, ২৬ হাজার ৬৮৭ কেজি চা পাতা, চারটি ট্রাক, তিনটি পিকআপ, ১০টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৭টি মোটরসাইকেল।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- একটি বন্দুক, একটি এলজি ও তিন রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮ জন বাংলাদেশি ও একজন ভারতীয়কে আটক করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com