logo
আপডেট : ১ জুলাই, ২০২০ ১৭:৪৫
ঝিনাইদহে করোনার উপসর্গে মৃত ব্যক্তির রিপোর্ট পজেটিভ
নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে করোনার উপসর্গে মৃত ব্যক্তির রিপোর্ট পজেটিভ


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজেটিভ এসেছে।
বুধবার ঝিনাইদহের সিভিল সার্জান ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে কোভিড-১৯ এর ৭২টি নমুনার ফলাফল এসেছে, যার ১৪টি পজেটিভ।
এদের মধ্যে গত সোমবার উপসর্গ নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত শৈলকুপার চরবাখরবা গ্রামের এক ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ এসেছে।
প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত মোট ২০৯ জনের শরিরে করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনায় মারা গেছেন ৩ জন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com