logo
আপডেট : ১ জুলাই, ২০২০ ১৮:২৪
লঞ্চচাপায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক

লঞ্চচাপায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চচাপায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় চরমোনাই অনুসারী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ইসলামী আন্দোলন সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওছারুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে ওই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের নদীবিধৌত ১০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com