logo
আপডেট : ২ জুলাই, ২০২০ ১৮:৫৯
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষক নিহত
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষক নিহত


ঠাকুরগাঁওয়ে ৪ নং বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুর বাড়ী সরকার পাড়া গ্রামে জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে সোহেল হক (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে। 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জমিতে হালচাষ করতে যান  সোহেল হক। হালচাষ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঝলসে গিয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সোহেল হক জেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুরবাড়ী সরকার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ খবর নিশ্চিত করেছেন ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার সিং।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com