logo
আপডেট : ২ জুলাই, ২০২০ ১৯:৪৪
করোনা আক্রান্ত রনোকে দেখতে গেলেন ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত রনোকে দেখতে গেলেন ডা. জাফরুল্লাহ


রনোকে দেখতে ডা. জাফরুল্লাহ
করোনা আক্রান্ত মার্কসবাদী নেতা ও সিপিবি প্রেসিডিয়াম মেম্বার হায়দার আকবর খান রনোকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যালে গিয়ে প্রায় আধা ঘণ্টা শয্যা পাশে দাঁড়িয়ে বন্ধুর চিকিৎসার খোঁজ-খবর নেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তুমি বাংলাদেশের জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে আমাদের জনগণের মুক্তির আন্দোলনে তোমাকে বেঁচে থাকতে হবে।
এ সময় উপস্থিত চিকিৎসকদের কাছে হায়দার আকবর খান রনোর স্বাস্থ্য ও চিকিৎসার সর্বশেষ খবরাখবর নেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com