logo
আপডেট : ২ জুলাই, ২০২০ ১৯:৫৪
সখীপুরে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে বুথ স্থাপন
নিজস্ব প্রতিবেদক

সখীপুরে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে বুথ স্থাপন


টাঙ্গাইলের সখীপুরে করোনা পরীক্ষার নমুনা রাখার বুথ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বুথ স্থাপন করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের উদ্যোগে এ বুথ স্থাপন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহানের হাতে এ বুথের সরঞ্জমাদি তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়র হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com